রাজ্য

ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি, রাজ্যজুড়ে ক্রমশ বাড়বে এলোপাথাড়ি হাওয়ার দাপট!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি, রাজ্যজুড়ে ক্রমশ বাড়বে এলোপাথাড়ি হাওয়ার দাপট! - West Bengal News 24

রাজ্যজুড়ে ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি , সঙ্গে এলোপাথাড়ি হাওয়ার দাপট! শনিবার থেকে ঝড়ের দাপট কমলেও রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal) দশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

উত্তরবঙ্গের (North Bengal) মালদহ , উত্তর ও দক্ষিণ দিনাজপুর , জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও রাজ্যের প্রায় সব জেলাতে ই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়, হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় শনিবার মেঘলা আকাশই থাকবে। বজ্র-বিদ্যুৎ সহ দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সোমবার পর্যন্ত রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার ২১ মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে।

পশ্চিম থেকে পূর্ব নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও কচ্ছ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে৷ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এই অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য