রাজ্য

“পুরোটা জানতাম না” – স্বামীর সম্পত্তির প্রতিপত্তিতে হতবাক শান্তনু-পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

“পুরোটা জানতাম না” – স্বামীর সম্পত্তির প্রতিপত্তিতে হতবাক শান্তনু-পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় - West Bengal News 24

“পুরোটা জানতাম না” – স্বামীর সম্পত্তির প্রতিপত্তিতে হতবাক শান্তনু-পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় (Priyanka Banerjee)। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে ধৃত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে বিপুল সম্পত্তি রয়েছে, তা পুরোটা জানতেন না তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় (Priyanka Banerjee)।

শনিবার সাংবাদিকের কাছে এমনটাই দাবি করেছেন তিনি। যদিও আদালতে ইডি দাবি করেছে, একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। তিনি রেস্তরাঁ মালিক বলেও দাবি ওই তদন্তকারী সংস্থাটির।

তাঁর স্বামীর বিপুল টাকার সম্পত্তি রয়েছে বলে অভিযোগ ইডির। বিষয়টি তাঁর জানা ছিল কি না, এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা (Priyanka Banerjee) বলেন, ‘‘কিছুটা অবশ্যই জানতাম। সবটা জানি না।’’ বিয়ের পর থেকেই তিনি শান্তনুর (Santanu Banerjee) রাজনৈতিক যোগ দেখে আসছিলেন বলেও উল্লেখ করেছেন বহিষ্কৃত ওই তৃণমূল নেতার স্ত্রী।

একই সঙ্গে শান্তনু (Santanu Banerjee) নির্দোষ বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘ওর ২০ কোটি টাকার সম্পত্তি হলে আমি জানতাম। ওর এত অ্যাকাউন্ট আছে বলেও আমার জানা নেই। কেউ অভিযোগ করতেই পারেন।’’ প্রিয়াঙ্কা (Priyanka Banerjee) আরও বলেন, ‘‘ধাবা , গেস্ট হাউস গত বছরে তৈরি হয়েছে।

কোথা থেকে টাকা এসেছে , সেটা শান্তনু (Santanu Banerjee) জানে।’’ নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘‘ইডি তাদের কাজ করছে। আমাদের কিছু বলার নেই।’’

আরও পড়ুন ::

Back to top button