
রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের উদ্বোধন হতে চলেছে আগামী ২৮শে মার্চ। উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব বর্ধমানে এই পথশ্রী প্রকল্পের ট্যাবলো উদ্বোধন করলেন জেলা শাসক মাননীয়া প্রিয়ংকা সিংলা,উপস্থিত ছিলেন ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় রামশংকর মন্ডল।
পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক মাননীয়া প্রিয়াঙ্কা সিংলা বলেন, আমাদের এই সুদৃশ্য ট্যাবলো বর্ধমান পৌরসভার বিভিন্ন এলাকায় যাবে পাশাপাশি জেলার কিছু কিছু ব্লকে ঘুরবে এই ট্যাবলো। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের মাধ্যমে যে নতুন রাস্তা উদ্বোধন হবে তারই প্রচার করবে এই ট্যাবলো।
জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় রাম শঙ্কর মন্ডল বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হবে তারই প্রচার ট্যাবলো আজ জেলা থেকে উদ্বোধন করা হলো। বর্ধমান পৌরসভার বিভিন্ন এলাকা সহ বিভিন্ন সাব ডিভিশনেও ঘুরবে এবং জনবহুল এলাকায় মানুষের কাছে প্রচার করবে এই ট্যাবলো।



