বর্ধমান

খুন হওয়া বিজেপি কর্মীর মাকে খুনের হুমকি, অভিযোগ নিতে অস্বীকার পুলিশের

খুন হওয়া বিজেপি কর্মীর মাকে খুনের হুমকি, অভিযোগ নিতে অস্বীকার পুলিশের - West Bengal News 24

২০২১ সালের ৪ মে কেতুগ্রামের শ্রীপুর গ্রামে খুন হন বিজেপি কর্মী বলরাম মাজি। তাঁকে বাড়ি থেকে বের করে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ রয়েছে। খুনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। কেতুগ্রাম থানাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য–সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল।

এবার খুন হওয়া বিজেপি কর্মী বলরাম মাজির মা টুম্পা মাজিকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতা সাহিদুল আলম মোল্লা ও তার দলবলের । যেসব পরিবার এই খুনের সাক্ষী দিয়েছে তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

নিহত বিজেপি কর্মীর মা–সহ যাঁরা এই ঘটনায় সিবিআইকে সাক্ষী দিয়েছিলেন তাঁদেরকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। আতঙ্কিত, অসহায় পরিবার সাহায্যের জন্য পুলিশের কাছে ছুটে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

শুক্রবার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান ওই পরিবার। রাজ্য বিজেপি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাবে বলে হুঁশিয়ারী দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য