বর্ধমান

শহরকে পরিষ্কার রাখতে নির্মল সাথী নিয়োগ পৌরসভার

শহরকে পরিষ্কার রাখতে নির্মল সাথী নিয়োগ পৌরসভার - West Bengal News 24

দুর্গাপুরকে স্বচ্ছ রাখতে শুরু হয়েছে বর্জ্য প্রক্রিয়া করণ। সেই আবর্জনা সংগ্রহের জন্য পুরসভার পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে ‘নির্মল সাথী’। যারা শহরের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সংগ্রহ করেন আবর্জনা। দু’রকমের বালতি নিয়ে তারা পৌঁছে যান শহরের বিভিন্ন প্রান্তে।

কোন বালতিতে কী ধরনের আবর্জনা দেওয়া প্রয়োজন, কী কী ধরনের জিনিসের ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, ইত্যাদি বিষয়গুলি নিয়ে মানুষকে আরও সচেতন করতে দুর্গাপুরে আয়োজিত হল স্বচ্ছতা মশাল মার্চ। যার মাধ্যমে শহরের মানুষকে শহর স্বচ্ছ রাখার বিষয়ে সচেতন করা হয়েছে।

কয়েক মাস আগেই দুর্গাপুর শহরে বর্জ্যপ্রক্রিয়াকরণ প্রকল্প চালু হয়েছে। শহরের প্রান্তে যাতে আবর্জনা স্তূপ জমে না থাকে, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য প্রক্রিয়াকরণের ফলে একদিকে যেমন আবর্জনা স্তূপ থেকে রক্ষা পাবে শহর, তেমনভাবে এই বিপুল পরিমাণ আবর্জনা থেকে তৈরি হবে নানা রকম প্রোডাক্ট। যা আবার ব্যবহার করা যাবে।

আরও পড়ুন ::

Back to top button