বর্ধমান

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন নবনিযুক্ত জেলা সভাপতি

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন নবনিযুক্ত জেলা সভাপতি - West Bengal News 24

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাঁকসা ব্লকের দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন পশ্চিম বর্ধমান জেলার নবনিযুক্ত তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কাঁকসা ব্লকের বামুনারা গ্রামের রূপদান লজে সভা অনুষ্ঠিত হয়।

এদিন কাঁকসা ব্লকের তৃণমূল নেতৃত্ব নব নিযুক্ত জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এদিন সভায় জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা, সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা ছাড়াও কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্বরা।কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন জেলা সভাপতি হওয়ার পর নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলার সমস্ত ব্লকের নেতৃত্ব কে নিয়ে জেলায় বৈঠক করার পর প্রতিটি ব্লকের নেতৃত্ব কে নিয়ে তিনি বৈঠক শুরু করেছেন।

মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কাঁকসা ব্লকের বামুনারা গ্রামের রূপদান লজে সভা অনুষ্ঠিত হয়। এদিন কাঁকসা ব্লকের তৃণমূল নেতৃত্ব নব নিযুক্ত জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এদিন সভায় জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য ।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় বিরোধীরা যেভাবে অপপ্রচার করে বেড়াচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি পর্ব শুরু হয়েছ। সেই উপলক্ষে আজ জেলা সভাপতি সকলকে নিয়ে সভা করেন। এবং সকলের সাথে মিলিত হন।

আরও পড়ুন ::

Back to top button