রাজ্য

দক্ষিণ বঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Weather Update : দক্ষিণ বঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ - West Bengal News 24

উত্তর বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ। তার প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা। মেঘলা আকাশ রাজ্য জুড়ে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী তিনদিনে নিম্নচাপ উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ে প্রভাব বিস্তার করবে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি, জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। গোরক্ষপুর, পটনা, গিরিডির পর দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।

উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাতে হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। উপকূল ও পশ্চিমের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তাপমাত্রা সামান্য বাড়বে দক্ষিণবঙ্গে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার উপকূলের দুই জেলায়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য