জাতীয়

ভারতের দুই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হতে আবেদন করেছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jio Financial Services : ভারতের দুই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হতে আবেদন করেছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস - West Bengal News 24
jio Financial Services

মার্কেটের উত্তরোত্তর বৃদ্ধির মধ্যে সুখবর। ভারতের দুই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হতে আবেদন করেছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। দ্রুত বাজাছে আসছে জিও’র শেয়ার।

বর্তমানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা অ্যালফাবেটিক সিম্বলের মাধ্যমে রেজিস্ট্রি করা হয়েছে। এর ডিসকভারি প্রাইস ২৬১.৮৫ টাকা ধরা হয়েছে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উভয় জায়গাতে লিস্টেড হওয়ার জন্য আবেদন করেছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি অর্থনৈতিক সংস্থা হিসাবে ট্রেড ফর ট্রেড বিভাগে কেনাবেচার জন্য স্টক এক্সচেঞ্জে আত্মপ্রকাশ করতে চলেছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া তাদের নথি থেকে তাদের এই পরিকল্পনা সম্পর্কে জানা গিয়েছে।

নথি থেকে জানা যাচ্ছে, “২১ অগস্ট ২০২৩, সোমবার থেকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যা আগে রিলায়েন্স স্ট্র্যাটেজক ইনভেস্টমেন্টস নামে পরিছিত ছিল তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করেছে ও শেয়ার বেচাকেনা করার অনুমতি পেয়েছে।

২০ জানুয়ারি ২০১২ তারিখে জারি করা সেবির সার্কুলার নম্বর CIR/MRD/DP/02/2012 মোতাবেক এই নথিভুক্তি ও অনুমতি প্রাপ্ত হয়েছে। ট্রেড টু ট্রেড বিভাগে শেয়ার বেচাকেনা করার জন্য এই আইনত স্বীকৃতি আগামী ১০ দিনের জন্য বৈধ থাকবে”।

২০ জুলাইয়ের খবর অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার হোল্ডাররা শেয়ার পিছু একটি করে জিওর শেয়ার পাবেন। কর্তৃপক্ষ যদিও ইতিমধ্যে ৬৩৫.৩২ কোটি শেয়ার, যার শেয়ার প্রতি ফেস ভ্যালু ১০ টাকা, খুচরো বাজারে বেচাকেনার জন্য বরাদ্দ করে দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য