রাজনীতিরাজ্য

কোলাঘাটে শুভেন্দু অধিকারীর রেষ্ট রুমে পুলিশি হানা, প্রতিবাদে কোলাঘাট থানা অবরোধ বিরোধী দলনেতার

কোলাঘাটে শুভেন্দু অধিকারীর রেষ্ট রুমে পুলিশি হানা, প্রতিবাদে কোলাঘাট থানা অবরোধ বিরোধী দলনেতার - West Bengal News 24

কোলাঘাটের কেটিপিপি তে শুভেন্দু অধিকারীর রেষ্ট রুমে হঠাৎ পুলিশি হানা। শুভেন্দু অধিকারীর অভিযোগ বিনা পারমিশনে তিনি যখন কেসপুরে প্রচার করেছিলেন সে সময় কোলাঘাটের শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে তমলুকের আইসি চম্পক রায়চৌধুরী ও কোলাঘাটের ওসি সৌরভ চীনার নেতৃত্বে কয়েক দল পুলিশ এবং আইপ্যাক এর লোক শুভেন্দু অধিকারীর অফিসে ঢুকেন।

অধিকারী অভিযোগ করেন, পুলিশ গাড়িতে করে বস্তার ভিতর কিছু জিনিসপত্র রুমের ভিতরে ঢুকিয়ে দেয়। সেই সময় শুভেন্দু অধিকারীর সিকিউরিটি এবং কর্মীরা আটকানোর চেষ্টা করলেও তাদের রুম থেকে বাইরে বার করে দেয়।

কোন ভিডিওগ্রাফি করছিল না কেউ। বিনা নোটিসে রুমের ভিতরে ঢুকে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন ::

Back to top button