বিদেশি দাপটের জবাব দিতে টাটার হাত ধরল ভারত ইলেকট্রনিক্স, ভারতে তৈরি হবে আধুনিক সেমিকন্ডাক্টর হাব!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ইলেকট্রনিক্স শিল্পে যেসব উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হল ‘সেমিকন্ডাক্টর’। এর আগেই জানা গিয়েছিল যে, ‘GlobalFoundries’ কলকাতায় একটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন হাব গড়ার পরিকল্পনা করছে। এবার সেই তালিকায় যুক্ত হল ‘Bharat Electronics Limited’। কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা এই সংস্থা জানিয়েছে, তারা ইতিমধ্যেই ‘Tata Electronics’-এর সঙ্গে একটি ‘Memorandum of Understanding (MoU)’ স্বাক্ষর করেছে। যার মাধ্যমে তারা ভবিষ্যতে সেমিকন্ডাক্টর উৎপাদনে একসঙ্গে কাজ করবে।
একটি ‘Exchange Filing’-এর মাধ্যমে জানা গিয়েছে, এই চুক্তিটি সম্পন্ন হয়েছে ‘৫ জুন’, মুম্বইয়ের ‘Bombay House’-এ, যা ‘Tata Group’-এর প্রধান কার্যালয়। এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন ‘Bharat Electronics’-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ‘মনোজ জৈন’ এবং ‘Tata Electronics’-এর সিইও ও এমডি ‘ডঃ রণধীর ঠাকুর’।
চুক্তির শর্ত অনুযায়ী, উভয় সংস্থা একসঙ্গে কাজ করবে ‘Semiconductor Fabrication (Fab)’, ‘Outsourced Semiconductor Assembly and Test (OSAT)’ এবং ‘Design Services’-এর ক্ষেত্রে। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হল, ‘Bharat Electronics’-এর নিজস্ব সেমিকন্ডাক্টর চাহিদা পূরণ করা। এতে অন্তর্ভুক্ত থাকবে ‘Microcontrollers (MCUs)’, ‘System on Chips (SoCs)’, ‘Monolithic Microwave Integrated Circuits (MMICs)’ সহ বিভিন্ন ধরনের প্রসেসর।



