বলিউড

১৪ বছর বয়সে ৫৪ বছরের নারীর সঙ্গে যৌনতায় মেতেছিলেন ওম পুরী

Om Puri : ১৪ বছর বয়সে ৫৪ বছরের নারীর সঙ্গে যৌনতায় মেতেছিলেন ওম পুরী - West Bengal News 24

বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা ওম পুরী। যদিও তাঁর ক্যারিয়ারে একাধির বিতর্ক খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। তবে ওম পুরী সেই বিষয়ে কখনোই খুব একটা বিচলিত হননি।

উল্টো নিজের অবস্থান তিনি খুব সহজেই স্পষ্ট করে দিয়েছেন এসব ক্ষেত্রে।

তবে সবথেকে বেশি শোরগোল পড়ে গিয়েছিল যখন প্রকাশ্যে আসে তাঁর বায়োপিক। যা লিখেছিলেন তাঁর স্ত্রী নন্দিতা পুরী।

‘Unlikely Hero: The Story of Om Puri.’ নামে এই বইয়ে লেখা ছিল ওম পুরী মাত্র ১৪ বছর বয়সে সেক্স করেছিলেন ৫৫ বছরের গৃহ পরিচারিকার সঙ্গে। এখানেই শেষ নয়, এই বইয়ে লেখা রয়েছে, তাঁর সঙ্গে আরো এক পরিচারিকার দীর্ঘ দিন শারীরিক সম্পর্ক বজায় ছিল।

তাঁর নাম লক্ষ্মী। তবে এর থেকেও বেশি দৃষ্টি কাড়ে এই প্রসঙ্গে যে উত্তর দিয়েছিলেন অভিনেতা ওম পুরী।
জানিয়েছিলেন, এতে দোষ কার? ১৪ বছরের ছেলেটির না ৫৫ বছরের মহিলার? ওম পুরীর এই উত্তর শুনে অনেকেই বেজায় অবাক হয়েছিলেন।

কইমই ডটকম-এ প্রকাশিত এই খবর বিনোদন জগতে ঝড় তুলেছিল ওম পুরীর বায়োপিক ২০০৯ সালে যখন প্রকাশ্যে আসে তখনই।

যদিও বরাবরই স্পষ্ট জবাবে জন্যে আলোচিত ওম পুরী।

একাধিকবার নানা মন্তব্যের কারণে তিনি বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। এ ক্ষেত্রেও বিষয়টা তিনি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু তেমনটা না করে তিনি উল্টো এই বিষয় নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন। যদিও বিতর্ক এ ক্ষেত্রেও তাঁর পিছু ছাড়েনি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য