জাতীয়

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই সাড়ে ৪ হাজার কিমি পাড়ি দিয়ে দিল্লির আকাশে!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই সাড়ে ৪ হাজার কিমি পাড়ি দিয়ে দিল্লির আকাশে! - West Bengal News 24

ইথিওপিয়ার আগ্নেয়গিরি প্রায় ১০ হাজার বছর পরে আবার সক্রিয় হয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু করেছে। সেই অগ্ন্যুৎপাতের ছাই সরাসরি সাড়ে চার হাজার কিলোমিটার দূরে ভারতের রাজধানী দিল্লির আকাশে পৌঁছে গিয়েছে। এত দূরত্ব অতিক্রম করে কীভাবে ছাই দিল্লির বায়ুমণ্ডলে মিশল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর প্রচণ্ড বিস্ফোরণের ফলে ছাই উপরে উঠে পৌঁছে যায় প্রায় ১৫ হাজার থেকে ৪৫ হাজার ফুট উচ্চতায়। উচ্চ স্তরের শক্তিশালী বায়ুপ্রবাহ প্রথমেই সেই ছাইকে লোহিত সাগরের উপরের দিকে ঠেলে দেয়। এরপর তা ইয়েমেন ও ওমানের দিকে অগ্রসর হয়। পরে বাতাসের গতিপথ পরিবর্তিত হলে ছাই ভেসে আসে আরব সাগরের দিকে। ভারতীয় উপমহাদেশে প্রবেশের আগে সেই ছাই গুজরাট ও রাজস্থানের আকাশ পেরিয়ে এগিয়ে আসে।

এই পুরো প্রক্রিয়ায় ‘সাবট্রপিক্যাল জেট স্ট্রিম’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শীত মৌসুমে এই জেট স্ট্রিম দক্ষিণ এশিয়ার দিকে শক্তিশালী বায়ুপ্রবাহ তৈরি করে। সেই প্রবল বাতাসই শেষ পর্যন্ত ছাইকে দিল্লি ও এনসিআর অঞ্চলের দিকে ঠেলে নিয়ে আসে এবং মঙ্গলবার সন্ধ্যায় তা সেখানে পৌঁছে যায়।

এতে সাধারণ মানুষের কী ধরনের ঝুঁকি থাকতে পারে? বিশেষজ্ঞদের মতে, আকাশ কিছুটা ঘোলাটে দেখাতে পারে এবং সূর্যোদয়ের সময় আকাশের রঙে অস্বাভাবিকতা দেখা যেতে পারে। কোথাও কোথাও সামান্য ছাই পড়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেই সম্ভাবনা খুবই কম। যেহেতু ছাই মাটির প্রায় ২৫ হাজার ফুট উপরে অবস্থান করছে, তাই দূষণের আশঙ্কা আপাতত নেই।

উল্লেখযোগ্য বিষয় হল, ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি দশ হাজার বছর ধরে নিস্তব্ধ থাকার পর রবিবার পুনরায় সক্রিয় হয়েছে। বিজ্ঞানীরা এটিকে বিরল প্রাকৃতিক ও ঐতিহাসিক ঘটনা হিসাবে বর্ণনা করছেন। এই অগ্ন্যুৎপাতের জেরে আন্তর্জাতিক উড়ান পরিষেবাতেও প্রভাব পড়ছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য