কলকাতা

বছরের শেষ দিনে যাত্রী স্বস্তি, ব্লু লাইনে বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kolkata Metro : বছরের শেষ দিনে যাত্রী স্বস্তি, ব্লু লাইনে বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো - West Bengal News 24

বছরের শেষ দিনে শহরে উৎসবের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো। বর্ষবিদায়ের রাতে বহু মানুষ রাস্তায় বেরোন, কেউ গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করেন, আবার কেউ নতুন বছরের সূর্যোদয় দেখেই ঘরে ফেরেন। সেই বাড়তি যাত্রীচাপের কথা মাথায় রেখে ৩১ ডিসেম্বর ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই দিন দক্ষিণেশ্বর শহিদ ক্ষুদিরাম রুটে রাত পর্যন্ত চলবে অন্তত ৮টি বাড়তি মেট্রো। সময়সূচি প্রকাশ করে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি বিভিন্ন কারণে ব্লু লাইনের পরিষেবা ব্যাহত হলেও বর্ষশেষে এই বাড়তি মেট্রোর ঘোষণায় স্বস্তি পেয়েছেন যাত্রীরা।

সোমবার মেট্রোর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণেশ্বর শহিদ ক্ষুদিরাম রুটে আপ ও ডাউন মিলিয়ে ৪টি করে অতিরিক্ত মেট্রো চলবে। পাশাপাশি দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তও একটি বাড়তি মেট্রো চালানো হবে। সেই সঙ্গে জানানো হয়েছে নির্দিষ্ট সময়সূচিও। এক নজরে দেখে নেওয়া যাক:

  • ৩১ ডিসেম্বর রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ৩টি বাড়তি মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৫২, ১০টা ৫ এবং ১০টা ১৮-এ।
  • শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের বাড়তি মেট্রো মিলবে রাত ৯টা ৫৪, ১০টা ৪ এবং ১০টা ১৭ মিনিটে।
  • এদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। তবে দিনের শুরুতে ব্লু লাইনে প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

অন্যদিকে, গ্রিন ও ইয়েলো লাইনে অর্থাৎ হাওড়া ময়দান–সেক্টর ফাইভ এবং জয়হিন্দ বিমানবন্দর–নোয়াপাড়া রুটে কোনও অতিরিক্ত মেট্রো চালানো হচ্ছে না। যদিও যাত্রীদের দাবি একটাই, বর্ষশেষের রাতে মেট্রোর সংখ্যা বাড়ুক বা না বাড়ুক, পরিষেবা যেন নির্বিঘ্ন থাকে এবং সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য