সংগীত

অসুস্থ দেবলীনাকে দেখতে হাসপাতালে মদন মিত্র, ট্রোলারদের কড়া বার্তা বিধায়কের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Debolinaa Nandy Controversy : অসুস্থ দেবলীনাকে দেখতে হাসপাতালে মদন মিত্র, ট্রোলারদের কড়া বার্তা বিধায়কের - West Bengal News 24

সোশাল মিডিয়ায় হাসিখুশি ছবির আড়ালে লুকিয়ে ছিল গভীর মানসিক যন্ত্রণা। স্বামী প্রবাহর সঙ্গে দাম্পত্যের টানাপোড়েনের জেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। সময়মতো চিকিৎসা হওয়ায় প্রাণে বাঁচলেও এখনও মানসিক ট্রমা কাটেনি তাঁর। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা। বুধবার সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

দেবলীনাকে আগে থেকেই চেনেন মদন মিত্র। বিনোদন দুনিয়ার বহু পরিচিত মুখের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। সেই সূত্রেই হাসপাতালে গিয়ে দেবলীনাকে দেখে কিছুক্ষণ কথা বলেন বিধায়ক। এই কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, ঘটনার পর থেকে দেবলীনাকে ঘিরে যে লাগাতার ট্রোলিং চলছে, তার বিরুদ্ধেও সরব হন মদন মিত্র। তিনি জানান, যে চিকিৎসক দেবলীনাকে দেখছেন, তাঁর তত্ত্বাবধানেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে।

যদিও আপাতত বিপন্মুক্ত দেবলীনা, তবে তাঁর মানসিক অবস্থা এখনও স্থিতিশীল নয় এ কথা আগেই জানিয়েছিলেন তাঁর দিদি শর্মিষ্ঠা। এমনকি চিকিৎসকরাও পরিবারকে সতর্ক করেছেন, এই ট্রমার প্রভাবেই দেবলীনা আবার আত্মহত্যার চেষ্টা করতে পারেন। এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, “এমতাবস্থায় চিকিৎসকরা দেবলীনাকে বেশি মানসিক চাপ নিতে বারণ করেছে। মোবাইল ঘাটাঘাটি যতটা কম যায়, ততটাই ভালো। গান হয়তো গেয়ে দিতে পারবে কিন্তু দেবলীনাদের মানসিক উন্নতিটা এইমুহূর্তে সবথেকে আগে দরকার।”

হাসপাতাল থেকে বেরোনোর আগে সুস্থ হয়ে ওঠার পর কামারহাটিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণও দেন বিধায়ক। পরে নেটমাধ্যমে চলা ট্রোলিংয়ের কড়া সমালোচনা করে মদন মিত্র বলেন, “এত বড় পৃথিবীতে কিছু জন্তু থাকবে না? আমাকে নিয়ে ট্রোল করলেও আমি খুশিই হই। যত করবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তত বাড়বে।”

আরও পড়ুন ::

Back to top button