
প্রথম দফার ভোটের ঠিক চারদিন আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। বাংলায় নিজেদের সব কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার পক্ষ থেকে ইমেল মারফত কর্মীদের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
জানা গেছে, কর্মীদের ২০ দিনের জন্য সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে। ১১ মে-র পর তাঁদের সঙ্গে ফের যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। সংস্থার পক্ষ থেকে কর্মীদের আনুষ্ঠানিকভাবে এ কথাই জানানো হয়েছে। আইপ্যাক কর্তৃপক্ষের তরফে কর্মীদের কাছে অনুরোধ, “আপনারা ধৈর্য ধরুন। আমরা গোটা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছি। নির্দিষ্ট সময়ে বিচার মিলবে, আমরা নিশ্চিত।” সংস্থা আরও জানিয়েছে, প্রয়োজন হলে কর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুন :: হরমুজে ভারতীয় তেলবাহী জাহাজে গুলিবর্ষণ, ইরানের রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি
ভোটের মুখে হঠাৎ করেই আইপ্যাকের বিরুদ্ধে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যে সংস্থার কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। সেই তল্লাশির সময় দলের গোপন নথি রক্ষার জন্য খোদ মুখ্যমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হয়। সেই সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবুও ইডির তৎপরতা কমেনি। এরপর দিল্লি থেকে সংস্থার এক ডিরেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলা-সহ একাধিক রাজ্যে সংস্থার নানা ঠিকানায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডেকে পাঠানো হয়েছে প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে। সব মিলিয়ে ইডির বিরুদ্ধে তৃণমূলের পরামর্শদাতা সংস্থাকে বিভিন্ন আইনি জটিলতায় ফেলার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে আইপ্যাকের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা।
প্রসঙ্গত, বহুদিন ধরেই বাংলার শাসকদলের পরামর্শদাতা হিসেবে কাজ করছে আইপ্যাক। ছাব্বিশের নির্বাচনেও তৃণমূলকে সাহায্য করছে প্রতীক জৈনের সংস্থা। প্রথম দফার ভোটের ঠিক আগের মুহূর্তে সংস্থার কাজ বন্ধের সিদ্ধান্ত তৃণমূলের জন্য অসুবিধা তৈরি করতে পারে।
SEO Keywords:
I-PAC West Bengal
Trinamool Congress Election Strategy
ED Raid on I-PAC
Pratik Jain I-PAC
WB Assembly Election 2026
TMC Consultant Agency
Enforcement Directorate News
Political Crisis West Bengal
I-PAC Legal Issues
West Bengal Politics News



