রাজ্য

রাজ্য বাজেটে বিরাট ধামাকা! নির্মলার দরবারে স্বপন, বেকার ও কৃষকদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Budget 2026 : রাজ্য বাজেটে বিরাট ধামাকা! নির্মলার দরবারে স্বপন, বেকার ও কৃষকদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর? - West Bengal News 24

রাজ্যে সরকার পরিবর্তনের পর এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। আগামী ২২ জুন বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট ঘোষণার আর খুব বেশি সময় বাকি নেই। তাই বর্তমানে অর্থ দপ্তরে বাজেটের খসড়া তৈরির কাজ জোরকদমে চলছে। এই পরিস্থিতিতেই দিল্লি সফরে গিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।

সূত্রের খবর, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। পাশাপাশি বুধবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গেও আলোচনা করেন স্বপন দাশগুপ্ত।

রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং সরকারি কোষাগারের উপর ঋণের চাপের মধ্যেই নতুন সরকারের সামনে জনমুখী বাজেট উপস্থাপন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বাজেট পেশের আগে অর্থনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অশোক লাহিড়ীর পরামর্শ নিতেই এই বৈঠকগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন :: ফলতা এবার ‘মডেল বিধানসভা’! ১০০ বেডের হাসপাতাল থেকে নারী সুরক্ষা – একগুচ্ছ মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

তবে দিল্লির এই বৈঠকগুলিতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আনতে চাননি রাজ্যের অর্থমন্ত্রী। তিনি বলেন, “বাংলায় দুর্বল রাজনীতি না করে শক্তিশালী করে তুলতে হবে অর্থনীতিকে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, শিল্পের প্রসার করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারকে যৌথভাবেই নজরজদারি করতে হবে।”

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে আসছেন যে এবারের বাজেটে একাধিক চমক থাকতে চলেছে। বুধবার ফলতার জনকল্যাণ কর্মসূচি থেকে ফের সেই ইঙ্গিত দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “২২ তারিখ বাজেট আছে। বেকার যুবক যুবতীদের জন্য নানা কর্মসূচি নেওয়া হেব। শিল্পের বিকাশ হবে। কৃষকদের বিষয়টিও বিশেষভাবে নজর দেওয়া হবে।”

তবে বাজেটে আর কী কী ঘোষণা থাকতে পারে, সে বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন মুখ্যমন্ত্রী। ফলে ২২ জুনের বাজেট অধিবেশনের দিকে এখন তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক মহল।

আরও পড়ুন ::

Back to top button