অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? বিভ্রান্তিকর রিল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, মিলল টাকা পাওয়ার নির্দিষ্ট তারিখ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে সোশাল মিডিয়ায় নানা ধরণের ভুয়ো তথ্য ও রিল ছড়িয়ে পড়ছে। চলতি আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসায় উপভোক্তাদের মনে তৈরি হয়েছে সংশয়। এই সব বিভ্রান্তির অবসান ঘটাতে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন টাকা ঢোকার সঠিক তারিখ, পাশাপাশি ভুয়ো রিল প্রস্তুতকারীদের নাম উল্লেখ করে দিলেন কড়া হুঁশিয়ারি।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী গত জুন ও জুলাই মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা করে পৌঁছেছে। তবে আগস্ট মাসে টাকা পেতে কিছুটা দেরি হওয়ায় বিতর্ক শুরু হয়।
আরও পড়ুন :: শিক্ষক ও সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে বিরাট নির্দেশ! ১৫ দিনের মধ্যে বিল তৈরির তলব, মিলবে মোটা টাকা
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান:
আগস্ট মাসের টাকা: চলতি মাসের ১৭ তারিখে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমা পড়বে।
সেপ্টেম্বর থেকে স্থায়ী সময়সূচী: আগামী সেপ্টেম্বর মাস থেকে নিয়ম করে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তারা এই আর্থিক সহায়তা পেয়ে যাবেন।
সোশাল মিডিয়ায় মহিলাদের দিয়ে ভিডিও বানিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়ানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কড়া বার্তা দিয়ে তিনি দুই ব্যক্তির নাম প্রকাশ করেন— নূর আলম ও মোহতাব।
রাজনৈতিক আক্রমণ বজায় রেখে শুভেন্দু সরাসরি বলেন, “নূর আলম, আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি এবং কোনোদিন দেবেনও না। আর আপনার ভোটের জন্য আমি রাজনীতি করি না।” সরকার ও জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে সোশাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিরোধীদের সমালোচনা ও ভুয়ো প্রচার খারিজ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই ধরনের অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। অন্নপূর্ণা ভাণ্ডার সহ প্রতিটি জনমুখী প্রকল্পের সুফল বাংলার প্রতি ঘরে ঘরে পৌঁছাবে। তিনি আস্থা প্রকাশ করে জানান, রাজ্য সরকারের এই কাজ ও সামাজিক সুরক্ষার ওপর ভিত্তি করেই সাধারণ মানুষ বিজেপির ওপর বিশ্বাস বজায় রাখবে।



