আইন-আদালতরাজ্য

‘বালিশদের বকলেস… কিন্তু আমি গলার কাঁটা!’ হাইকোর্টে ধাক্কা কুণালের, নজিরবিহীন নির্দেশ বিচারপতির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘বালিশদের বকলেস… কিন্তু আমি গলার কাঁটা!’ হাইকোর্টে ধাক্কা কুণালের, নজিরবিহীন নির্দেশ বিচারপতির - West Bengal News 24

বিধানসভায় তাঁকে পরিকল্পিতভাবে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ। শুক্রবার সেই মামলা খারিজ করে দিল উচ্চ আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানির পর আদালত জানায়, এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। বিধানসভায় কোনও অভিযোগ থাকলে তা স্পিকারকে জানাতে হবে।

কুণালের অভিযোগ ছিল, বিধানসভার গুরুত্বপূর্ণ আলোচনাগুলিতে ‘পরিকল্পিত’ এবং ‘ষড়যন্ত্রমূলক ভাবে’ তাঁকে বক্তব্য রাখার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এর ফলে তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও দাবি করেন তিনি। সম্প্রতি ঋতব্রত তৃণমূলকে বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করেছিলেন কুণাল।

আরও পড়ুন :: “ডিমের ভয় কেন?” মহুয়াকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

মামলা দায়েরের আগে কুণাল বলেছিলেন, ‘‘বালিশদের বকলেস পরিয়ে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু আমরা ওদের নিয়ন্ত্রণে নেই। আমি এখন ওদের গলার কাঁটা। তাই আমাকে চক্রান্ত করে বলতে দিচ্ছে না। প্রতিবাদ করলে মার্শাল দিয়ে বার করে দিচ্ছে। স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনছে। এর জন্য এবার ন্যায়বিচার চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলাম।’’

তবে বিধানসভায় বক্তব্য রাখার অধিকার সংক্রান্ত বিষয়ে হাই কোর্ট কোনও হস্তক্ষেপ করেনি। আদালতের পরামর্শ, এ বিষয়ে কুণাল ঘোষকে বিধানসভার অভ্যন্তরেই স্পিকারের কাছে অভিযোগ জানাতে হবে।

উল্লেখ্য, বিধানসভা অধিবেশনে বিরোধী দলের মুখ্যসচেতক আখরুজ্জামানকে বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল কুণাল ঘোষের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাঁকে এক দিনের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল।

আরও পড়ুন ::

Back to top button