বিচিত্রতা

বরকে ছিনিয়ে নিতে বিয়ের আসরে সাবেক প্রেমিকা!

বরকে ছিনিয়ে নিতে বিয়ের আসরে সাবেক প্রেমিকা! - West Bengal News 24

ভালোবাসার সম্পর্ক তৈরি হলেই সবার ক্ষেত্রে তা স্থায়ী নাও হতে পারে। সম্পর্ক ভাঙা গড়া এখন যেন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু ভেবে দেখেছেন কি আপনার বিয়ের আসরে যদি আপনার সাবেক প্রেমিকা এসে হাজির হয় তবে কি করবেন?

বিয়ের আসরের এমনই নাটকীয় একটি মুহূর্ত ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে এশিয়ারই একটি দেশ চীনে।

প্রাক্তন প্রেমিকের বিয়েতে কনে সেজে যান সে নারী। বিয়ের অনুষ্ঠান শেষে পাশ্চাত্য প্রথা মেনে যখন স্বামী – স্ত্রীকে প্রথমবার চুম্বন করতে যাচ্ছেন তখনই দর্শকদের মধ্য থেকে মঞ্চে উঠে বরের হাত টেনে ধরেন তিনি।

পাত্র বারবার তার হাত ছাড়িয়ে দিলেও তার সাবেক প্রেমিকা সহজে তাকে ছেড়ে দেয়ার নয়। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে নববধূ মঞ্চ ছাড়েন। তার পিছন পিছন মঞ্চ ছাড়েন পাত্রও। শেষ চেষ্টাও ব্যর্থ হওয়ায় মুখে হাত চেপে কাঁদতে থাকেন সাবেক প্রেমিকা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য