বিনোদন

বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ জ্যাকি শ্রফ কন্যা

বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ জ্যাকি শ্রফ কন্যা - West Bengal News 24

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাস্কেটবল খেলোয়াড় ইবান হ্যামস-এর সঙ্গে এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। তবে এর আগে বছরের শুরুর দিকে থাইল্যান্ডের বিচে পরশ নাওয়াল–এর সঙ্গে তার চুম্বনের ছবি ভাইরাল হয়েছিল।

সম্প্রতি ইবানের সঙ্গে ছবি শেয়ার করার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশ্ন করছেন, তবে কি ইবান-ই কৃষ্ণার নতুন ভালোবাসা? ছবির ক্যাপশন অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। ছবিতে কৃষ্ণা লিখেছেন, নিজেদের চরকায় তেল দিচ্ছি। এটাই ভাগ্য। কিছু একটা স্পেশাল আমাদের মধ্যে নিশ্চয়ই রয়েছে, যার অনুভূতি স্বর্গীয়।

ছবিতে দেখা যাচ্ছে এক বিলাসবহুল রেস্তরাঁয় খাওয়া-দাওয়া করছেন তারা। তবে সেই উদ্দেশ্যও যেন প্রাথমিক ভাবে গৌণ হয়ে গেছে। দু’জনে দু’জনের দিকে চেয়ে রয়েছেন মোহিতদৃষ্টিতে। ছবির কমেন্ট সেকশনও ভরে উঠেছে ফ্যানেদের মিষ্টি বার্তায়।

কৃষ্ণার দাদা টাইগার শ্রফও বলি দুনিয়ায় পরিচিত মুখ। দাদার মতো কৃষ্ণাও ফিটনেস ফ্রিক। কিছুদিন আগেই মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন কৃষ্ণা।

আরও পড়ুন ::

Back to top button