বিনোদন

স্বামী-সন্তানকে নিয়ে কেমন আছেন শ্রাবন্তী?

স্বামী-সন্তানকে নিয়ে কেমন আছেন শ্রাবন্তী? - West Bengal News 24

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃতীয়বারের মতো সাতপাকে বাঁধা পড়ার পর বিভিন্ন সমালোচনা শুনতে হয়েছে তাকে। তবে এসব বিষয় কানে তুলেনি তিনি। তৃতীয় স্বামী রোশন সিং ও একমাত্র সন্তান ঝিনুককে নিয়ে ভালোই কাটছে শ্রাবন্তীর।

গত ১৯ এপ্রিল পাঞ্জাবি রীতিতে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।বিয়ের পরে শ্রাবন্তীর মধুচন্দ্রিমা নিয়ে আলোচনা কম হয়নি। সব কিছুকে পেছনে ফেলে এখন সংসার ও অভিনয় চালিয়ে যাচ্ছেন সমানতালে। স্বামী ও সন্তানের সঙ্গে বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন এই অভিনেত্রী।

স্বামী-সন্তানকে নিয়ে কেমন আছেন শ্রাবন্তী? - West Bengal News 24

সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, বর্তমান স্বামী রোশন সিং ও ছেলে ঝিনুককে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন শ্রাবন্তী। ঘুরে বেড়ানোর দারুণ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। ছবিতে শ্রাবন্তী, রোশন ও ঝিনুক তিনজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে স্বামী ও সন্তানকে নিজের লাইফলাইন হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। তবে ভ্রমণের স্থান সম্পর্কে কোনো কিছু লেখেনি তিনি।

এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। তাদের ঘরের সন্তান ঝিনুক।

আরও পড়ুন ::

Back to top button