বিনোদন

মেকাপ ছাড়া ছবি পোস্ট করে আলোচনায় অভিনেত্রী

মেকাপ ছাড়া ছবি পোস্ট করে আলোচনায় অভিনেত্রী - West Bengal News 24

মেকাপ ছাড়া ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ‘লিজা রে’। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রিতীমতো ভাইরাল।

সেলফি তুলে তা কোনো রকম ফিল্টার ছাড়া পোস্ট করে অভিনেত্রী লেখেন, এটাই আমার ৪৭ বছর বয়সের রূপ, কোনও রকম রাখঢাক না করে নিজেদের এইভাবে দেখা দেওয়ার মতো সাহস কি আমাদের সবার আছে? আমার যখন অল্প বয়স ছিল তখন অন্তত আমার ছিল না।

নিজেদের বোধ এবং কীভাবে নিজেকে নিজের কাছে মূল্যবান ও সদা আকর্ষণীয় করে রাখা যায় সে বিষয়ে বিশদে লেখেন লিজা রে। প্রত্যেকে আপনার মূল্যকে হয়তো স্বীকৃতি দেবে না, তবে আপনার ত্বক এবং এর মাধ্যমে বলা গল্পগুলি, আপনার অভিজ্ঞতাগুলি, আপনার সারমর্মকে জানবে- আপনার ভিতরে যে মূল্যবান মহিলাটি রয়েছে তাকে জানবে! গোটা বিশ্ব আপনার দীপ্তি প্রতিফলিত করবে। (এবং যদি এটি না হয় তবে… এটি। আপনি সবসময়ই ভালবাসার যোগ্য এবং নিখুঁত তাই ভাবতে হবে)।

মেকাপ ছাড়া ছবি পোস্ট করে আলোচনায় অভিনেত্রী - West Bengal News 24

লিজা রে অল্প বয়সেই ক্যান্সারে আক্রান্ত হন। অনেক লড়াই করে এখন নিজেকে কর্কট-মুক্ত করেছেন বলিউডের আলোচিত এ অভিনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য