বিনোদন

চরম কটূক্তির শিকার সোনাক্ষী

চরম কটূক্তির শিকার সোনাক্ষী - West Bengal News 24

অমিতাভ বচ্চন সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতির আসরে গিয়ে টুইটারে চরম কটুক্তির শিকার হয়েছেন বলিউডের ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা। জনপ্রিয় এই রিয়ালিটি গেম শো-তে রয়েছে তারকাদের জন্য একটি এপিসোড। এখান থেকে তারকারা যা আয় করেন, তা কোনো সমাজ সেবামূলক কাজে দান করে দেন।

সেই ধারাবাহিকতায় অমিতাভ বচ্চনের সঙ্গে কেবিসি খেলতে গিয়েছিলেন সোনাক্ষীও। গিয়েই পড়েন বিপাকে। সোনাক্ষীকে প্রশ্ন করা হয়, রামায়ণের গল্প অনুযায়ী হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে আসেন। তাকে চারটি উত্তরের অপশন দেয়া হয়। এত অপশন দেখে নায়িকা এতটাই কনফিউজড হয়ে পড়েন যে, তাকে লাইফলাইন থেকে সাহায্য নিতে হয়। তাও আবার এক্সপার্ট অ্যাডভাইস!

ব্যাস, সোনাক্ষীর এই এপিসোডটি দেখার পর থেকেই সমালোচনার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম টুইটারে। কেউ সেখানে মন্তব্য করেন, এই প্রথম ডাম্বো সোনাক্ষীর জন্য রামায়ণ ট্রেন্ডিং লিস্টে উঠল! নায়িকাকে কটাক্ষ করে কেউ আবার বলেন, এরা আমাদের সেলেব্রিটি! লজ্জাজনক। তবে এসব মন্তব্যের কোনো উত্তর সোনাক্ষী এখনও দেননি।

সুত্র : ঢাকাটাইমস

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য