বিনোদন

খোলামেলা দৃশ্যে আর অভিনয় করবেন না রাখি

খোলামেলা দৃশ্যে আর অভিনয় করবেন না রাখি - West Bengal News 24

বলিউডের একটি আলোচিত নাম রাখি সায়ন্ত। তাকে ঘিরে নানা বিতর্কের ঝড় উঠতেই থাকে। নেগেটিভ বিষয় হোক কিংবা পজেটিভ বিষয় হোক নানা সময় মিডিয়ায় আলোচনায় থাকেন তিনি। মিটু আন্দোলনের সময়ও মিডিয়া উত্তাল করে রেখেছেন তিনি।

খাম খেয়ালি খোলামেলা পোশাক পরে নানা অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তাকে। সিনেমাতে বহুবার তাকে দেখা গেছে অন্তরঙ্গ দৃশ্যে। সম্প্রতি একটি অনুষ্ঠানে রাখি সাওয়ান্ত এমন পোশাক পরে হাজির হন, তার শরীরের সব কিছুই দেখা যাচ্ছিল।

সেই রাখিই এবার বলছেন অন্য কথা। নিজেকে বদলে ফেলার ঘোষণা দিয়েছেন এই নায়িকা। তার মুখে এমন কথা শুনে অনেকে চমকে গেছেন। অনেকে বলছেন মিডিয়ার সামনে নিজেকে মেলে ধরার জন্য সুর পাল্টেছেন রাখি।

আসল ঘটনাটি হলো, সম্প্রতি রাখি ঘোষণা দিয়েছেন, আর সিনেমার পর্দায় যৌনদৃশ্যে অভিনয় করবেন না তিনি। এমনকী, কোনও নায়ককে তিনি চুমুও খাবেন না।

হঠাৎ এই অভিনেত্রীর বদলে যাওয়ার কারণ হলো লন্ডনের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। বরের ছবি সামনে না আনলেও, বিয়ের সাজ থেকে শুরু করে হানিমুনের ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন রাখি৷ এখন দেখার বিষয় সত্যিই বদলাচ্ছেন নাকি ফাঁকা বুলি ছাড়লেন রাখি সাওয়ান্ত!

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য