বিনোদন

মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মডেল প্রিয়াঙ্কা

মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মডেল প্রিয়াঙ্কা - West Bengal News 24

হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন মডেল প্রিয়াঙ্কা জামান। বর্তমানে তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। বেঁচে থাকার জন্য লড়ে যাচ্ছেন, রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

প্রিয়াঙ্কা জামানের বোন জেরিন জামান লিজা বলেন, গত সপ্তাহ থেকে প্রিয়াঙ্কা অসুস্থ। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার আনা হয় স্কয়ার হাসপাতালে।

শুক্রবার মধ্যরাত থেকে প্রিয়াঙ্কা জামানকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার থেকে চিকিৎসকরা ৭২ ঘণ্টা দিয়েছেন। তার আগে কিছুই বলা যাচ্ছে না উল্লেখ করেন প্রিয়াঙ্কা জামানের বোন জেরিন বলেন, প্রিয়াঙ্কা জামানের রক্তে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মডেল প্রিয়াঙ্কা - West Bengal News 24

লিভার ও হার্টেও সমস্যা দেখা দিয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো হয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসকদের মতে, এটা খুবই জটিল অবস্থা। এখান থেকে বেরিয়ে আসা মুশকিল। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই বলেন জানান জেরিন জামান।

তিনি জানান, স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ রায়হানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রিয়াঙ্কা জামানের। দিনের পর দিন শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তিনি সকলের কাছে তার বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ তে উপস্থাপনাসহ আড়ং ও আরএফএলসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিল বোর্ডের মডেল হন তিনি।

আরও পড়ুন ::

Back to top button