বিনোদন

‘তুফান’র পোস্টারে বক্সারের ভূমিকায় ফারহান, কী বললেন শাহরুখ?

‘তুফান’র পোস্টারে বক্সারের ভূমিকায় ফারহান, কী বললেন শাহরুখ? - West Bengal News 24

‘ভাগ মিলখা ভাগ’র পর আবার ক্রীড়াকেন্দ্রিক সিনেমায় ফিরছেন ফারহান আখতার। সোমবার ফারহানের টুইটার মারফত প্রকাশ্যে এলো রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘তুফান’-এর প্রথম পোস্টার। আর তাতে ফারহান আখতারের পেশিবহুল চেহারা ও বক্সিংয়ের দৃশ্যের ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

ফারহানের লুক-এর প্রশংসা করলেন শাহরুখ খান নিজেও। “দারুণ! অনেক শুভেচ্ছা বন্ধু। অসাধারণ দেখতে লাগছে!” রিপ্লাই করে লিখলেন কিং খান।

এই সিনেমায় একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে ফারহানকে। সেই উদ্দেশ্যে শরীরের বেশ কিছু পরিবর্তন আনেন ফারহান। বক্সারের চরিত্রের সঙ্গে মাননসইভাবে কমিয়ে ফেলেন শরীরের ফ্যাটের পরিমাণ।

আরও পড়ুন ::

Back to top button