খেলা

‘টেনিস খেলে কালো হয়ে গেলে কেউ বিয়ে করবে না’

‘টেনিস খেলে কালো হয়ে গেলে কেউ বিয়ে করবে না’ - West Bengal News 24

‘টেনিস খেলো না। রোদে পুড়ে কালো হয়ে গেলে কেউ বিয়ে করবে না,’ ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে এমন ভাষাতেই টেনিস খেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সেকথা কানে শোনেননি টেনিস সম্রাজ্ঞী।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা এভাবেই শেয়ার করেছেন ৩২ বছরের সানিয়া।

সানিয়া এখন ভারতীয় উপমহাদেশে বিয়ের জন্য মেয়েদের সোশ্যাল ট্যাবু নিয়ে সরব হয়েছেন। বর্তমানে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করে সুখী ঘর-সংসার করছেন তিনি।

এসময় সানিয়া নিজের অনুপ্রেরণা নিয়ে বলেন, ‘এখন অনেক মেয়েই খেলাকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। এটা ভাবলেই গর্ববোধ হয়। আমার শৈশবে একজন নারী ক্রীড়াবিদকেই দেখতাম, উনি পিটি ঊষা। এখন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, দীপা কর্মকার সহ অন্যান্যরা আছেন, যা খুবই অনুপ্রেরণাদায়ী।’

সূত্র: বিডি২৪লাইভ

আরও পড়ুন ::

Back to top button