খেলা

OMG! ধোনি সার্চ করলেই বিকল হবে আপনার মোবাইল…

OMG! ধোনি সার্চ করলেই বিকল হবে আপনার মোবাইল… - West Bengal News 24
mahendra singh dhoni photo

মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। ধোনিকে পছন্দ করেন না, এমন ভারতীয় বোধহয় খুব কমই খুঁজে পাওয়া যাবে। অনেকেই নিজেদের মোবাইল ফোনের ইন্টারনেট সার্চ করে ধোনির ছবি সেভ করেও রাখেন। কিন্তু, এবার সাবধান। ধোনির নাম দিয়ে কিছু সার্চ করতে গেলেই আপনার ফোনটি চলে যেতে পারে ভাইরাসের কবলে। হতে পারে বিকলও।

আসুন জেনে নেওয়া যাক গোটা ব্যাপারটা। সম্প্রতি অ্যান্টি-ভাইরাস সংস্থা ম্যাকাফে তাঁদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে ধোনি ভারতে সবথেকে বেশি সার্চ হয়৷ আর সুযোগ বুঝে হ্যাকাররাও বিভিন্ন ভাইরাস এই সার্চে ঢুকিয়ে দিচ্ছে৷ সেইসব ভাইরাস নিঃশব্দেই ঢুকে পড়ছে ব্যবহারকারীর স্মার্টফোন ও কম্পিউটারে।

সংস্থার ভাইস-প্রেসিডেন্ট ভেঙ্কট কৃষ্ণাপূরণ বলেন, ‘বিনোদন হোক বা খেলা নেটিজেনদের একটা বিশাল অংশই এখন পাইরেটেড কপি ফ্রি-তে দেখতে পছন্দ করে। আর বিপদটা এখানেই লুকিয়ে থাকে। পাইরেটেড কপির বিপদের দিকগুলো আর তারা মাথায় রাখে না৷ ফলে কার্যত নিঃশব্দেই গুরুত্বপূর্ণ তথ্য চলে যায় হ্যাকারদের কাছে।’

আরও পড়ুন ::

Back to top button