জীবন যাত্রা

কেমন ছেলে পছন্দ মেয়েদের?

কেমন ছেলে পছন্দ মেয়েদের? - West Bengal News 24

কেমন বর মেয়েদের পছন্দ তা নিয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছা আজো সম্ভব হয়নি।এ ক্ষেত্রে পছন্দের হেরফের হবেই।মেয়েদের এই বর পছন্দ নিয়ে কৌতুহলেরওে যেন শেষ নেই। এ নিয়ে সম্প্রতি এটি গবেষণায় বেরিয়ে এসেছে একটি নতুন দিক। আর তাহলো আনন্দে দিতে সক্ষম পুরুষই মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এছাড়া পুরুষের আয়ের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে থাকেন তাঁরা।

নিউজিল্যান্ডের একটি ডেটিং পরিসেবা সংস্থা ‘এলিট সিঙ্গেলস’-এর গবেষণায় জানা গেছে, বেশিরভাগ মেয়ে সেই ছেলেদের বিয়ে করতে চায় না, যাদের আয় আয় মেয়েদের থেকে কম। ৭০ শতাংশ মহিলাই স্বীকার করে নিয়েছেন, টাকাটা বিবাহ পরবর্তী জীবনের জন্য সব থেকে দরকারি।

সমীক্ষায় আরও জানা গেছে, সংসারের মূল উপার্জনকারী পুরুষের প্রতি একজন নারীর আকর্ষণ আজও অটুট।

ওটাগো বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের অধ্যাপক ক্রিস বিকেল বলছেন, বর্তমান সমাজে স্বামী-স্ত্রী দু’জনের উপার্জনে সংসার চললেও পুরুষসঙ্গীকেই বেশি উপার্জন করতে হবে। মেয়েদের মধ্যে এই মানসিকতা এখনও রয়েছে।মেয়েদের এই প্রবণতার পেছনে সম্ভবত রয়েছে কাজের চাপ ছেড়ে চুটিয়ে সংসার করা ও সন্তান প্রতিপালনের মানসিকতা।সেজন্য তাঁরা চান তাদের স্বামীর আয় যেন তাঁদের চেয়ে বেশি হয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য