জোকস
বয়ফ্রেন্ডের সঙ্গে দেখে ফেলেছেন

বয়ফ্রেন্ড নিয়ে দুই বান্ধবির মাঝে কথা হচ্ছে-
১ম জন : এই জানিস, কাল যখন আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিলাম; তখন আমার মা দেখে ফেলেছেন!
২য় জন : সেকি রে, তোর মা তো অনেক রাগি, তা উনি কী বললেন?
১ম জন : মা এসে আমাকে একটা চড় দিয়ে বললেন, ‘দে ফাজিল মেয়ে, বাস ভাড়ার টাকাটা ফেরত দে!’



