বিনোদন

করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন আয়েশা টাকিয়া

করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন আয়েশা টাকিয়া - West Bengal News 24

কিছুদিন আগে নিজের অফিস কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ছেড়ে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর নিজের এক হোটেল চিকিৎসা সেবায় জড়িতদের জন্য ছেড়ে দেন অভিনেতা সোনো সোদ।

এবার সেই পথে হাঁটলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া (Ayesha Takia)। তিনি ও তার স্বামী ফারহান আজমি মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে খুলে দিলেন তাদের দক্ষিণ মুম্বাইয়ের (Mumbai) হোটেলের দরজা।

জানা গেছে, এই হোটেলে তৈরি হবে নতুন কোয়ারেন্টাইন সেন্টার।

ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাস করোনা। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে। কিন্তু দেশটিতে এই স্বল্প সময়ের মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা দুরূহ ব্যাপার। তাই সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে।

শিল্পপতি থেকে সেলিব্রিটি, অনেকেই তাদের অফিস বা হোটেলের দরজা খুলে দিয়েছেন কোয়ারেন্টাইন সেন্টারের জন্য। অভিনেত্রী আয়েশা টাকিয়া ও তার স্বামী ফারহান আজমিও একই কাজ করলেন।

হোটেল হস্তান্তরের পর ফারহান জানিয়েছেন, ‘আমরা আমাদের গালফ হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দিয়েছি। সংকটের এই সময়ে আমরা একে অপরের সঙ্গে রয়েছি। আমরা আমাদের হোটেল ইতিমধ্যেই মুম্বাই পুলিশকে দিয়ে দিয়েছি। ওখানে কোয়ারেন্টাইন সেন্টার হবে।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য