বিনোদন

নায়িকা থেকে এবার গায়িকা পাওলি দাম

নায়িকা থেকে এবার গায়িকা পাওলি দাম - West Bengal News 24

ক্যারিয়ারজুড়ে সবসময় সিনেমার গল্প ও সংলাপকে গুরুত্ব দিয়ে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। সাহসী সব চরিত্রে কাজ করতে জুড়ি নেই তার। সর্বশেষ তার বেশ কিছু ছবি আলোচিত হয়েছে।

সেসব ছাপিয়ে পাওলি এখন গায়িকা। না, সত্যি সত্যি কোনো গান তিনি আনুষ্ঠানিকভাবে গাননি বা প্রকাশ করেননি। ভক্তদের অনুরোধে শখের বশে গেয়েছেন একটি রবীন্দ্রসংগীত।

জানা গেছে, পাওলিকে তার ভক্তরা অনেকদিন ধরেই একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছিলেন। এবার ভক্তদের অনুরোধে রবীন্দ্রসঙ্গীত গাইলেন তিনি। এই গান তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল।

সুত্র : বাংলাদেশ জার্নাল

আরও পড়ুন ::

Back to top button