লকডাউনের জের, বাতিল হল দেশের সব বোর্ডের দশম শ্রেণীর বাকি পরীক্ষা !

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউন এর জেরে অনেকটাই পিছিয়ে গেছে দেশের বিভিন্ন পরীক্ষা। যার ফলে গোটা ভারত তথা রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এই আবহে বাতিল করা হল সিবিএসই-র দশম শ্রেণীর বাকি পরীক্ষা। শুধুমাত্র উত্তর-পূর্ব দিল্লির ছাত্রদেরই পরীক্ষা হবে। মানবসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই বলা হল এদিন।
এর আগে সিবিএসই বোর্ডে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হবে না বলে জানানো হয়েছিল। লকডাউনের প্রথম দফা শুরুর আগেই, অর্থাত্ ২৪ মার্চের আগেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দেয় সিবিএসই। এর পরে ১ এপ্রিল সিবিএসই স্থগিত হওয়া পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। সিবিএসই এখন কেবলমাত্র দ্বাদশ শ্রেণির মূল বিষয়গুলির পরীক্ষারই আয়োজন করবে। এই বছর দশম শ্রেণির বাকি পরীক্ষাগুলিকে বাতিল করা হয়েছে।
পাশাপাশি সিবিএসই জানিয়েছে, করোনা ভাইরাসের জেরে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের যে সময়টুকু নষ্ট হচ্ছে সেই বিষয়টি মাথায় রেখেই তাদের আগামী শিক্ষাবর্ষের সিলেবাস তৈরির কথা ভাবছে। বিপর্যয়ের মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপের কথাও ভাবা হবে বলেও জানানো হয়।
সুত্র: Oneindia



