রাজ্য

প্রশাসনিক নিয়ম মেনে এবার এই জেলায় শুরু হল বেসরকারি বাস পরিষেবা!

প্রশাসনিক নিয়ম মেনে এবার এই জেলায় শুরু হল বেসরকারি বাস পরিষেবা! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : বর্ধমান , অরেঞ্জ জোন পূর্ব বর্ধমান জেলায় বেসরকারি বাস চলাচল করতেই পারে। এমনটাই জানিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। কেন বাস চলছে না সে ব্যাপারে বাস মালিকদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।

তবে বাস চলাচল শুরু করা যাবে শর্তসাপেক্ষে। জেলার বাইরে এখনই বাস যেতে পারবে না। বাস ঢুকতে পারবেন না কন্টেইনমেন্ট জোনেও। বাস চালক ও তার সহকারীকে মুখে অবশ্যই মাস্ক লাগাতে হবে। বাসে যাত্রী তুলতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। কুড়ি জনের বেশি যাত্রী বাসে উঠতে পারবেন না।

প্রশাসনিক বাধা না থাকলেও এখনই বাস চলাচল শুরু করার ব্যাপারে তেমন আগ্রহী নন বাস মালিকরা। বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ব্যাপারে এখনও প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাছাড়া এখন বাস চালানো কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।এখন বাস চলাচল শুরু হলে লাভের চেয়ে লোকসানই বেশি হবে বলে মনে করছেন তাঁরা। প্রশাসন প্রস্তাব দিলে বাস মালিকরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য