রাজ্য

ফের রেশন ব্যবস্থা নিয়ে টুইট রাজ্যপালের !

ফের রেশন ব্যবস্থা নিয়ে টুইট রাজ্যপালের ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা, ১৯ মে (হি. স.) : ফের রেশন নিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

মঙ্গলবার দুপুরে তিনি টুইটে লেখেন, ন্যাফেড থেকে আপডেট – ১৮/৫/২০ তারিখ অবধি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গকে ১৪,৯১৬ মেট্রিক টন ডাল বিনামূল্যে সরবরাহ করা হয়েছে, যার আর্থিক মূল্য ১০৫ কোটি টাকা। বাকিটা সরবরাহের প্রক্রিয়া চলছে।

এফসিআই থেকে আপডেট – ১৮/৫/২০ অবধি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গকে ৬,৩৮,৫৮৯ মেট্রিক টন চাল বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এখনও পর্য্যন্ত বিনামূল্যে সরবরাহ করা চালের আর্থিক মূল্য ২,৪৯০ কোটি টাকা। এখন জুন মাসের বরাদ্দ সরবরাহের কাজ চলছে।

সুত্র: Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button