খেলা

স্ত্রী ঋতিকার সেই কান্নার সিক্রেট ফাঁস করলেন রোহিত শর্মা

স্ত্রী ঋতিকার সেই কান্নার সিক্রেট ফাঁস করলেন রোহিত শর্মা - West Bengal News 24

ওয়েবডেস্ক : ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরির শিল্পী বলা চলে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে। ২০১৩ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম কেরিয়ারের ওয়ান ডে ডাবল সেঞ্চুরি করেছিলেন রোহিত। ওয়ান ডে-তে তার নামেই রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। আর কোনও খেলোয়াড়েরই এই রেকর্ড এখনও নেই।

২০১৭ সালে মোহালিতে শ্রীলঙ্কার বি’রু’দ্ধে এই তৃতীয় ডাবল সেঞ্চুরির সময় স্টেডিয়ামে রোহিতের স্ত্রী ঋতিকা কেঁদে ফেলেছিলেন। কিন্তু কেন? ১৫৩ বলে ২০৮-এর স্ট্রাইকটাই নাকি ছিল তাদের বিবাহবার্ষিকীর সেরা উপহার। সম্প্রতি বিসিসিআই-এর একটি লাইভ অনলাইন চ্যাটে অংশ নিয়ে এই কথা জানিয়েছেন রোহিত।

তিনি বলেছেন, ‘দেখলেই বুঝতে পারবেন আমার স্ত্রী তখন খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কারণ দিনটা ছিল স্পেশ্যাল, আমাদের বিবাহবার্ষিকী। মাঠে থাকার সময় এটাই হয়তো আমার ওকে দিতে পারা সেরা উপহার এখনও পর্যন্ত। সেদিন খুবই ইমোশনাল ছিলাম আমরা।’

শ্রীলঙ্কার ওই সিরিজের সময় ঋতিকার কেঁদে ফেলার ওই ভিডিও ভাই’রাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঋতিকাও ভেবেছিলেন ১৯০ করার পর এক রান নিতে গিয়ে ডাইভ দিতেই রোহিতের কব্জি ট্যুইস্ট হয়েছিল। রোহিত বলেছেন, ”আমি প্রথমে জানতামই না ও কেঁদে দিয়েছিল। আমি মাঠ থেকে ফেরার পর ওঁকে জিগ্গেস করলাম, তুমি কেন কাঁদছিলে? ও ভেবেছিল ১৯৬-এর পর রান নিতে গিয়ে আমার কব্জি ভেঙে গিয়েছে। সে কারণেই ও খুব ভ’য় পেয়ে কেঁদে দিয়েছিল।”

ওই ম্যাচে রোহিত ২০৮ রান করেছিলেন। এর মধ্যে ছিল ১৩টা চার ও ১২টা ছয়। শ্রীলঙ্কার বিরু’দ্ধে ২টি এবং অস্ট্রেলিয়ার বিরু’দ্ধে একটি ওয়ান-ডে ডাবল সেঞ্চুরি রয়েছে রোহিতের। ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এ বছরের আইপিএল। তবে করোনা ভাইরাসের জেরে জারি লকডাউনের জেরে সব পিছিয়ে গিয়েছে। রোহিত মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন।

আরও পড়ুন ::

Back to top button