বিনোদন

অনুষ্কা কি মা হতে চলেছেন? ভাইরাল ছবির সত্যিটা জেনে নিন…

অনুষ্কা কি মা হতে চলেছেন? ভাইরাল ছবির সত্যিটা জেনে নিন… - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : সব মেয়েদেরই অবধারিত ভাবে এই দুটি প্রশ্নের সম্মুখীন হতেই হয়। তার প্রথমটি হল কবে বিয়ে এবং বিয়ে হলে পরবর্তী প্রশ্ন কবে মা হচ্ছেন? এই প্রশ্নের থেকে ছাড় পান না অভিনেত্রীরাও। আর যেহেতু তাঁরা সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত তাই তাঁদের অন্দরমহলে সকলে একটু বেশিই উঁকি দেয়।

লকডাউনে অনেকদিন একসঙ্গেই রয়েছেন বিরুষ্কা। আর তাই সকলের মনেই ঘুরছে এক প্রশ্ন, সুখবর কি কিছু পাওয়া যেতে পারে, কবে পরিবার পরিকল্পনা করছেন ইত্যাদি। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের বয়স মাত্র আড়াই বছর।

দুজনেই ব্যস্ত তাঁদের কাজের জগতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ পাতাল লোক। নেটফ্লিক্সে মুক্তির পথে তাঁর পরবর্তী ওয়েব সিরিজ বুলবুল।

অনুষ্কা কি মা হতে চলেছেন? ভাইরাল ছবির সত্যিটা জেনে নিন… - West Bengal News 24

 

পাতাল লোক যেমন অভূতপূর্ব সাফল্য পেয়েছে তেমনি অনেক জায়গায় মামলা দায়ের হয়েছে অনুষ্কার বিরুদ্ধে। অনেকএি দাবি তুলেছিল বিরাটের অনুষ্কাকে ডিভোর্স দেওয়া উচিৎ।

এরই মাঝে চাউর হয়ে যায় সম্পর্কে নাকি ভাঙন ধরেছে বিরুষ্কার। কিন্তু শত্তুরের মুখে ছাই দিয়ে তাঁরা জানিয়েছেন দুজনের মধ্যো কেনও রকম সমস্যা নেই। খুব ভালো আছেন তাঁরা।

একসঙ্গে ভিডিয়ো পোস্ট করেছেন। এবার গুজব ছড়ালো অনুষ্কার বেবিবাম্প নিয়ে। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয় এইৃকটি ছবি। আর তারপরই সকলের মনে একই প্রশ্ন।

তাহলে সত্যিই কি স্বপ্নপূরণ হতে চলেছে ফ্যানেদের? কিন্তু ভাইরাল হওয়া এই ছবিটি ভুয়ো। জেনেলিয়া আর রীতেশ দেশমুখ এই ছবি তুলেছিলেন। সেখানেই এডিট করে বসানো হয়েছে বিরাট-অনুষ্কার মুখ। অনুষ্কার বেবি বাম্প নিয়েও আগেও এরকম গুজব ছড়িয়েছে।

অনুষ্কা কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এই সব খবর চেপে রাখার নয়, যখন হওয়ার তখন সকলে তা দেখতেও পারবেন। জানতেও পারবেন।

সুত্র: এই সময়

আরও পড়ুন ::

Back to top button