জলপাইগুড়ি

একই ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ

একই ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ - West Bengal News 24

প্রায় প্রতিদিনই মিলছে কারও না কারও আত্মহত্যার খবর। এবার একই ঘর থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ। জলপাইগুড়ি করলাভেলী চা বাগানের টিনা লাইনের ঘটনা। দম্পতির এক সাথে ঝুলন্ত মৃতদের উদ্ধার ঘিরে চাঞ্চল্য চা বাগান এলাকায়। ঘটনার তদন্তে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম সঞ্জীব মুন্ডা (৩২) ও তাঁর স্ত্রীর নাম রাধিকা মুন্ডা( ২৮)। শোকের ছায়া গোটা করলাভেলী চা বাগান এলাকায়।

করলাভেলী চা বাগানের স্থায়ী শ্রমিক সঞ্জীব মুন্ডা, তার স্ত্রী রাধিকা মুন্ডা ও দুই সন্তানকে নিয়ে ভালই চলছিল তাদের সংসার। গতকাল রাতে দুই সন্তানকে নিয়ে বাড়ীতেই ছিলেন সঞ্জীব ও রাধিকা। আজ সকালে সঞ্জীবের ১০ বছরের ছেলে ঘুম থেকে উঠে দেখে বাবা ও মা দুইজনেই ঘরের চালে ঝুলছে। এই দৃশ্য দেখে ছেলে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশী ও এলাকার পঞ্চায়েত মহেশ রাউতিয়া সঞ্জীবের বাড়ীতে গিয়ে দেখেন বাড়ীর চালের কাঠের বাটামে একই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তাঁরা। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশকে। পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন।

একই ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ - West Bengal News 24

স্থানীয় বাসিন্দা ও পুলিশের অনুমান, সঞ্জীব ও রাধিকা দুজনেই আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করলেন সেটা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সঞ্জীব মুন্ডা করলাভেলী চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। সঞ্জীবের শ্রী রাধিকা অস্থায়ী শ্রমিক ছিলেন। রাধিকা ও সঞ্জীবের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এক সাথে স্বামী-স্ত্রীর এভাবে আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমেছে চা বাগান এলাকায়।

সুত্র : Presscard News

আরও পড়ুন ::

Back to top button