ঝাড়গ্রাম

ফের ঝাড়গ্রাম জেলায় আবগারি-অভিযানে বাজেয়াপ্ত ১১০ লিটার চোলাই ও ১০,৬০০ ‌লিটার চোলাই তৈরির সামগ্রী

ফের ঝাড়গ্রাম জেলায় আবগারি-অভিযানে বাজেয়াপ্ত ১১০ লিটার চোলাই ও ১০,৬০০ ‌লিটার চোলাই তৈরির সামগ্রী - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লকের বিভিন্ন গ্রামে হানা দিয়ে প্রচুর পরিমাণে চোলাই ও চোলাই তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করে নষ্ট করে দিল আবগারি দপ্তর।

শুক্রবার পুলিশের সহযোগিতায় জেলা আবগারি বিভাগের কর্মীরা অভিযান চালান ভালুকাবাসা, দুধিয়াশোল, ধানশোলা, কেশররেখার মতো বিভিন্ন গ্রামে। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে, সব মিলিয়ে ১১০ লিটার চোলাই ও ১০ হাজার ছ’শো ‌লিটার চোলাই তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ঝাড়গ্রামের নয়াগ্রামে আবগারি দপ্তরের অভিযান, নষ্ট করা হল একশো লিটার চোলাই

ঝাড়গ্রাম জেলার গ্রামীণ এলাকাগুলিতে রমরমিয়ে চলছে চোলাই ব্যবসা। জঙ্গলের গভীরে গোপন ডেরায় চোলাই তৈরি হচ্ছে। তারপরে জ্যারিকেন ভর্তি চোলাই বিভিন্ন এলাকায় বিক্রির জন্য পৌঁছে যাচ্ছে। চোলাই কারখানা গুলি লোকবসতি থেকে দূরে জঙ্গলের মধ্যে হওয়ায় সহজে লোকজনের চোখে পড়ে না। চোলাই তৈরির পরে ভর্তি ড্রাম গুলি মাটি খুঁড়ে লুকিয়ে রাখা হয়।

আরও পড়ুন : কেন ঝাড়গ্রাম থেকে চলে যাচ্ছেন স্বামী শুভকরানন্দ, প্রশ্ন তুললেন অনুরাগীরা

নিয়মিত অভিযান হলেও চোলাই কারবারিরা ফের লুকিয়ে ব্যবসা চালাচ্ছে। চোলাই তৈরি করছে। তবে স্থআনীয় মানুষের প্রশ্ন, এতবার অভিযান হলেও চোলাই কারবারিরা কেন ধরা পড়ে না? আবাগরি দপ্তর জানিয়েছে, চোলাই কারবারে যুক্তরা অভিযান হলেই দ্রুত পালিয়ে যায়। তবে অভিযুক্তদের নামে মামলা করা হয়। এদিনের অভিযানের পরেও তিনটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য