বিনোদন

করোনামুক্ত অভিষেক বচ্চন

করোনামুক্ত অভিষেক বচ্চন - West Bengal News 24
অভিষেক বচ্চন

বাবা অমিতাভ বচ্চন, স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্য বচ্চনের পর করোনা মুক্ত হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

এক টুইট বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেতা।

টুইট বার্তায় অভিষেক বচ্চন লিখেছেন, আজ বিকেলে আমার কোভিড ১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আমি আপনাদের বলেছিলাম; আমি এটিকে হারাবো। আমাকে আর আমার পরিবারকে প্রার্থনায় রাখার জন্য আপনাদের ধন্যবাদ। নানাবতী হাসপাতালের চিকিৎক এবং নার্সিং কর্মীদের প্রতি চিরকালের জন্য কৃতজ্ঞতা জানাই তারা যা করেছে সেজন্য। ধন্যবাদ।

[ আরও পড়ুন : ফিরছেন শাহরুখ খান, নায়িকা দীপিকা ]

এর আগে গেল মাসের ১১ জুলাই বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের পরিবারে করোনা হানা দেয়। অমিতাভ বচ্চন সঙ্গে করোনায় আক্রান্ত হন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরাধ্য বচ্চন।


এরপর ২৭ জুলাই ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চন এবং ২ আগস্ট অমিতাভ বচ্চন করোনা মুক্ত হন। সবর্শেষ আজ করোনা মুক্তি হলেন অভিষেক বচ্চন।

[ আরও পড়ুন : সিবিআই তদন্তে একের পর এক অভিযোগে বিদ্ধ রিয়া চক্রবর্তী ]

 

আরও পড়ুন ::

Back to top button