বিনোদন

বাবা-মায়ের সাথে অভিমান করেই গলায় ফাঁস দেন লরেন

বাবা-মায়ের সাথে অভিমান করেই গলায় ফাঁস দেন লরেন - West Bengal News 24

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। বাবা-মায়ের সাথে অভিমান করেই তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে।

রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বারিধারার কালাচাঁদপুরের নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নতুন প্রজন্মের এই মডেল ও অভিনেত্রী।

লরেনের পরিবারের বরাত দিয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাবা-মায়ের সাথে অভিমান করে আজ সকাল ৭টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন : মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় কঙ্গনার মা

এসময় তার মা বাসার বাইরে ছিলেন। ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামান তার বাবা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, লরেন মেন্ডেস খুব স্বাধীনচেতা ছিলেন। যখন-তখন বাড়ির বাইরে যেতেন। এ নিয়ে বাবা-মায়ের সাথে প্রায়ই কথা কাটাকাটি হতো তার।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য