বিনোদন

হবু বরের সঙ্গে দুবাই বেড়াচ্ছেন ফারিয়া

হবু বরের সঙ্গে দুবাই বেড়াচ্ছেন ফারিয়া - West Bengal News 24

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার গিয়েছেন বেড়াতে। সঙ্গী হয়েছেন তার হবু বর রনি রিয়াদ রশিদ। গতকাল শুক্রবার ফারিয়ার ইনস্টাগ্রাম থেকে পরপর বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়, যা থেকে বোঝা যায় বেশ খোশ মেজাজেই আছেন তিনি।

হবু বরের সঙ্গে দুবাই বেড়াচ্ছেন ফারিয়া - West Bengal News 24

ছবিগুলো দুবাইয়ের। তা ছাড়া বেড়াবার স্থান নিশ্চিত হওয়া গেছে ইনস্টাগ্রামে নুসরাত ফারিয়ার দেওয়া ‘চেক-ইন’র মাধ্যমে। রাত যাপন করছেন ফাইভ পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্টে। হবু বর রনির সঙ্গেও ছবি প্রকাশ করেছেন ‘আশিকী’, ‘বস টু’, ‘শাহেনশাহ’খ্যাত ফারিয়া।

দীর্ঘ ৫ মাস ১৫ দিন পর ঘর থেকে বেরিয়েছেন নুসরাত ফারিয়া। তাই দেশে না বেড়িয়ে রনির সঙ্গে একান্তে সময় কাটাতে বেছে নিয়েছেন মধ্যপ্রাচ্যের দামি দেশগুলোর মধ্যে দুবাইকে। আগামী ৩ অক্টোবর ফিরবেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এর আগে গত ১০ মার্চ ভারতের মুম্বাইয়ে ফারিয়া গিয়েছিলেন শুটিংয়ের কাজে।

হবু বরের সঙ্গে দুবাই বেড়াচ্ছেন ফারিয়া - West Bengal News 24

দীর্ঘ সাত বছরের প্রেম শেষে গত মার্চেই বাগদান সারেন নুসরাত ফারিয়া মাজহার। ডিসেম্বরের শেষের দিকে রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button