খেলা

ধোনির খারাপ ফর্মের জন্য ধর্ষণের হুমকির মুখে একরত্তি জিভা

ধোনির খারাপ ফর্মের জন্য ধর্ষণের হুমকির মুখে একরত্তি জিভা - West Bengal News 24

ব্যাট হাতে আর আগের মতো আগুনে ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আইপিএলে চেন্নাইয়ের বাকি দলটির পারফরম্যান্সও তথৈবচ। পাঞ্জাবের বিরুদ্ধে দশ উইকেটে জয়ের পরের ম্যাচেই কেকেআরের (Kolkata knight Riders) কাছে দশ রানে হার।

অর্থাত্‍ ধারাবাহিকতার স্পষ্ট অভাব। কিন্তু এই পরিস্থিতিতে ধোনি এবং চেন্নাইয়ের (Chennai Super Kings) ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনা শুনতে হচ্ছেই। কিন্তু এবার এর আঁচ এসে পড়ল ধোনির ছোট্ট মেয়ে খুদে জিভার উপরও। এমনকী সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকিও দেওয়া হল একরত্তি শিশুটিকে।

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একটি টুর্নামেন্টে একটি ফ্র্যাঞ্চাইজি দলের খারাপ খেলার জন্য অধিনায়কের ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকির সম্মুখীন হতে হল। সোশ্যাল মিডিয়ায় ওই ম্যাচের পর থেকেই ধোনি এবং স্ত্রী সাক্ষীর একাধিক পোস্টে এধরনের কুরুচিকর মন্তব্য করা হল জিভার উদ্দেশে।

আরও পড়ুন: উড়ন্ত চেন্নাইকে হারিয়ে দিলো কলকাতা

কোথাও আবার ধর্ষণের বর্ণনাও দেওয়া হল। আর এই সমস্ত কিছু দেখেই হতবাক অনেকে। কেউ কেউ আবার পালটা সমালোচনাও করেছেন।

কেকেআরের বিরুদ্ধে প্রায় জয়ের মতো পরিস্থিতি থেকে ম্যাচ হারেন ধোনিরা। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোল-মিম-সমালোচনার বন্যা বয়ে যায়। কিন্তু কেউ হয়তো জিভাকে নিয়ে এধরনের মন্তব্য আসতে পারে, সেরকমটা আশা করেননি। তাই এই মন্তব্যগুলো দেখে অনেকেই আবার ধোনির পাশে দাঁড়ান।

এধরনের মন্তব্যের তীব্র সমালোচনাও করেন। ধোনি বা তাঁর দল পারফর্ম করতে পারছে না, তার জন্য ছোট্ট জিভাকে ধর্ষণের হুমকি ‌কেন দেওয়া হবে?‌ অনেকেই এই প্রশ্ন তোলেন। কেউ কেউ আবার এই সাইবার অপরাধীদের শাস্তির দাবিও জানান।

 

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য