রাজ্য

দুর্গোত্‍সবটা এবার বন্ধ করুন: দিলীপ ঘোষ

দুর্গোত্‍সবটা এবার বন্ধ করুন: দিলীপ ঘোষ - West Bengal News 24
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

করোনা পরিস্থিতিতে দুর্গোত্‍সব বন্ধ করুন। সাংবাদিক বৈঠকে এমন আর্জিই করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন দিলীপবাবু বলেন,”পুজো কমিটি ও সাধারণ নাগরিকদের কাছে আবেদন করব দুর্গাপুজো অবশ্যই করুন, তবে দুর্গোত্‍সবটা এবার বন্ধ করুন। দুর্গাপুজো করুন। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করুন।”

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ”প্রার্থনা করুন মায়ের আশীর্বাদে যেন তাড়াতাড়ি এই মহামারি থেকে মুক্তি পাই। মায়ের আশীর্বাদে তা সম্ভব।”

আরও পড়ুন: রাজ্য থেকে বিজেপিকে তাড়াতে হলে তৃণমূলকেও সরাতে হবে: সূর্যকান্ত মিশ্র

মণ্ডপের চারপাশ খোলা রেখে, স্যানিটাইজারের ব্যবস্থা করে পুজো আয়োজনের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ বলেন,”দিদিমণি যখন উত্‍সব করতে বলেন, তখন চিন্তা হয়।

হোলি হয়নি, রামনবমী, পয়লা বৈশাখ, ইদ এবং মহরমও হয়নি। হোলির যে খামতি ছিল, পূরণ করে দিয়েছেন মুখ্যসচিব। গতকাল বলেছিলেন,হোলির রং দেওয়া হয়েছিল।”

পুজোর আগে রাজ্যে আসছেন অমিত শাহ। তবে কোনও পুজোর উদ্বোধন করবেন না। তিনি সাংগঠনিক বৈঠক করতে আসছেন বলে জানান দিলীপ ঘোষ।

 

সুত্র: Zee 24 ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button