বলিউড

আইসিইউতে জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা

আইসিইউতে জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা - West Bengal News 24

পরিচালক ও জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

শুক্রবার সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।

রেমো বলিউডে একজন জনপ্রিয় কোরিওগ্রাফার। তিনি বাজিরাও মাস্তানি সিনেমার দেওয়ানি মাস্তানির গানের জন্য ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সেরা কোরিওগ্রাফির পুরষ্কার পেয়েছিলেন। এছাড়া ডান্স বিষয়ক রিয়েলিটি শো ডান্স প্লাস, ডান্স ইন্ডিয়া ডান্স এবং ঝালক দিখলা জায়ের বিচারকের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : অভিনয় করার জন্য বাড়ি থেকে পালিয়েছিলেন মিমি চক্রবর্তী!

তিনি ডান্স বিষয়ক সিনেমা স্ট্রিট ডান্সার থ্রিডি, এবিসিডি, এবিসিডি টু পরিচালনা করেছেন। তার পরিচালিত সর্বশেষ সিনেমা স্ট্রিট ডান্সার থ্রিডিতে অভিনয় করেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল এবং বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল।

আরও পড়ুন ::

Back to top button