বলিউড

‘কাল হো না হো’ ছোট্ট জিয়া এখন কিশোরী

‘কাল হো না হো’ ছোট্ট জিয়া এখন কিশোরী - West Bengal News 24

শাহরুখ খান, প্রীতি জিনতা আর সাইফ আলি খানের ‘কাল হো না হো’ সিনেমাটি যারা দেখেছেন তারা নিশ্চয় ‘জিয়া’ চরিত্রটিকে মনে রেখেছেন। প্রীতি জিনতার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পর্দার ছোট্ট জিয়ার আসল নাম ঝনক শুক্লা। টেলিভিশন ধারাবাহিক ‘কারিশ্মা কা কারিশ্ম’ নিয়ে পরিচিতি পেয়েছেন তিনি।

তারপর ‘কাল হো না হো’ সিনেমায় দূর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোট্ট জিয়া অর্থ্যাৎ ঝনক শুক্লা। সেই ছোট্ট জিয়া এখন ২০ বছরের কিশোরী। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে তার কিছু ছবি।

বলিউডের স্টার কিড না হয়েও ছোট্ট বয়সে ক্যারিয়ার গড়েছেন ঝনক শুক্লা। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রূপালি পর্দা থেকে হারিয়ে গেছেন তিনি। তেমন ভাবে কোনো কাজে দেখা যায়নি এ অভিনেত্রীকে। বি-টাউনের অনেকে মনে করেন, ঝনক শুক্লার প্রতিভাকে কাজে লাগাতে পারেননি বলিউড।

আরও পড়ুন: রোজ রাতে মজা নিচ্ছে অর্জুন: মালাইকা

জানা গেছে, ইতিহাসে অনার্স করছেন ঝনক শুক্লা। আন্ধেরির ভবনস কলেজে পড়ছেন তিনি। ভবিষ্যতে প্রত্নতত্ত্ব বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে চান তিনি। পড়াশোনার পাশাপাশি হিন্দুস্তানি মিউজিকের চর্চা নিয়মিত করতেন ঝনক। অভিনয় নয়, পড়াশোনার দিকে মনোযোগ তার।

‘কাল হো না হো’ ছোট্ট জিয়া এখন কিশোরী - West Bengal News 24

ঝনক শুক্লার বাবা হরিল শুক্লা একজন তথ্যচিত্র নির্মাতা, মা সুপ্রিয়া অভিনেত্রী। পরিবারে সঙ্গে এখন মুম্বাইয়ে থাকছেন ঝনক। অভিনয় থেকে দূরে থাকলেও ইচ্ছা মরে যায়নি তার। পছন্দের অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে হাতছাড়া করবেন না তিনি। এক সাক্ষাৎকারে এমনটাও জানিয়েছেন ঝনক শুক্লা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য