রাজ্য

মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে রাজ্য

মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে রাজ্য - West Bengal News 24

মিথ্যে মামলায় তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুকুল রায় সহ রাজ্যের একঝাঁক বিজেপি নেতা।

আবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে ফৌজদারী মামলাগুলি দায়ের করা হচ্ছে, সেগুলির তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিক শীর্ষ আদালত। তা না হলে সেগুলির তদন্ত প্রক্রিয়া রাজ্যের বাইরে স্থানান্তরিত করা হোক।

যে বিজেপি নেতারা শীর্ষ আদালতে এই আবেদন করেছেন তাঁদের মধ্যে রয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং, সৌরভ সিং, পবন কুমার সিং এবং কবির শঙ্কর বসু। বিজেপি নেতাদের দীর্ঘদিন ধরেই অভিযোগ, তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: জিতেন্দ্রকে মেনে নিতে পারব না: বাবুল

আবেদনে বিজেপি নেতারা বলেছেন, তাঁদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অপরাধের মামলাগুলির তদন্ত স্থগিত রাখার জন্য রাজ্যকে নির্দেশ দিক আদালত। যদি শীর্ষ আদালত মনে করে তদন্ত স্থগিত রাখা যাবে না, সেক্ষেত্রে মামলা অন্যত্র স্থানান্তরিত করার জন্যও আবেদন করেছেন বিজেপি নেতারা।

প্রসঙ্গত কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক সত্যব্রত বিশ্বাসকে খুনের ঘটনায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিআইডি। সেই চার্জশিটে তৃণমূল বিধায়কের হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত হিসেবে মুকুল রায়ের নাম রাখা হয়েছে।

এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে রাজ্য সরকার, এমনই অভিযোগ মুকুলের। বার বার একই অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়র মতো বিজেপি নেতারাও।

 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য