বলিউড

সালমানকে পেতে পাকিস্তান থেকে ‘পালিয়ে’ ভারতে আসেন এই অভিনেত্রী

সালমানকে পেতে পাকিস্তান থেকে ‘পালিয়ে’ ভারতে আসেন এই অভিনেত্রী - West Bengal News 24

বলিউডের নায়ক সালমান খানকে বিয়ে করতে মাত্র ১৬ বছর বয়সে ভারতে আসতে চেয়েছিলেন সোমি আলি। কিন্তু তার বাবা-মা বিষয়টাকে গুরুত্ব দেননি। তাই আত্মীয়দের সঙ্গে দেখা করার নামে ‘পালিয়ে’ পাকিস্তান থেকে মুম্বাই চলে আসেন সাবেক এ অভিনেত্রী।

সম্প্রতি বোম্বাই টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৯১ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দেখে সালমানের জন্য পাগল হয়ে যান তিনি। ভারতে এসে বলিউডে পা রাখেন। অভিনয় করেন সাইফ আলি খান এবং সুনীল শেঠির সঙ্গে।

ভারতে আসার আগে তিনি তাজমহল দেখার কথা বলে পাকিস্তান থেকে ভারতে আসেন। এরপর মায়ামি হয়ে মুম্বাই। এরপরই ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ। যদিও তিনি জানান, তার লক্ষ্য কোনও দিনই অভিনয় করা ছিল না। পর্দার প্রেমের ভালোবাসায় ভরে উঠবে তার জীবন, দু-চোখে এই স্বপ্নই ছিল ষোড়শী পাক তরুণীর।

আরও পড়ুন : পাঁচ বছর বয়স থেকে যে রোগে ভুগছেন কাজল

মায়ামিতে থাকাকালীন সালমান খানের মা সালমা খানের সঙ্গে পরিচয় হয়েছিল সোমির। পরবর্তীকালে সালমা খানের সূত্র ধরেই সালমানের সঙ্গে আলাপ হয় সোমির। এরপরই একে অপরকে আট বছর ডেট করেছিলেন দুজনে। যদিও দুজনের সম্পর্ক আর বেশি দূর এগোয়নি।

১৯৯৯ সালে সালমানের সঙ্গে প্রেম সম্পর্ক ভাঙার বেশ কয়েক বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান সোমি। সেখানে নতুন করে উচ্চশিক্ষা শুরু করেন। এরপর লেখিকা, সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় করে তুলেছেন প্রাক্তন অভিনেত্রী।’

‘নো মোর টিয়ারস’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোমি। কাজ করেন দক্ষিণ এশিয়ার পিছিয়ে পড়া দেশগুলোতে নারীর ক্ষমতায়ন নিয়ে। তবে তার ব্যক্তিগত জীবন আজও অজানা।

সূত্র: হিন্দুস্তান টাইমস, জি নিউজ

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য