রাজ্য

নবান্ন অভিযানে জয় তাদেরই! হাওড়ায় বামেদের অকাল হোলি

নবান্ন অভিযানে জয় তাদেরই! হাওড়ায় বামেদের অকাল হোলি - West Bengal News 24

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ গত ১১ ফেব্রুয়ারি বেকারদের কর্মসংস্থান ও সকলের শিক্ষার দাবিকে সামনে রেখে নবান্ন অভিযান করেছিল বাম ছাত্র যুব সংগঠনগুলি। আর সেই অভিযানে পুলিশের ভূমিকায় অতিসক্রিয়তার অভিযোগ ওঠে। পুলিশের লাঠিচার্জে আহত হন শতাধিক বাম ছাত্র যুব কর্মীরা। পাশাপাশি গ্রেপ্তার করা হয় বহু নতা ও কর্মীকে।

আরও পড়ুন : প্রেম দিবসে ভাটার টানে বাগনানের গোলাপ চাষীরা

শনিবার গ্রেপ্তার হওয়া ও আহত কর্মীদের নিয়ে হাওড়া স্টেশনে সম্বর্ধনা সভার আয়োজন করল হাওড়া জেলা বামফ্রন্ট নেতৃত্ব। নবান্ন অভিযানে তাদেরই জয় হয়েছে এই দাবিকে সামনে রেখে অনুষ্ঠান মঞ্চ থেকেই লাল আবির নিয়ে অকাল হলি খেললো দলীয় নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক বিপ্লব বেরা। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শৈলেন্দ্র রাই,সোমনাথ গৌতম সহ অন্যান্যরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য