অর্থনীতি

তবে কি ২০০০ এর নোটও বাতিল? লোকসভায় কি ইঙ্গিত দিল কেন্দ্র!

তবে কি ২০০০ এর নোটও বাতিল? লোকসভায় কি ইঙ্গিত দিল কেন্দ্র! - West Bengal News 24

মাত্র ৫ বছর আগেই তো জন্ম নিয়েছিল ২০০০ টাকার নোট। তারপর বিগত দু’বছরে নাকি ছাপাই হয়নি ২০০০ টাকার নোট। সোমবার কেন্দ্র থেকে লোকসভায় এমনটাই জানানো হয়েছে। ২০১৬ এ নোটবন্দির পর থেকেই দেশে ২০০০ টাকার নোট প্রচলিত হয়েছে।

কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাজারে তার প্রচলন আস্তে আস্তে কমে যাচ্ছে, এই বিষয়ে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান যে, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে টাঁকশালে ছাপা হয়নি একটাও ২০০০ টাকার নোট। ২০১৮-র ৩০ মার্চ দেশে ২০০০ টাকার নোট ছিল ৩৩৬২ মিলিয়ন।

যা ছিল সেই সময় মোট নোটের ৩.২৭ শতাংশ ছিল এবং ব্যবহারের ৩৭.২৬ শতাংশ। দু হাজার টাকার নোট ছাপানো বন্ধ হয়ে যাওয়ায় ২০২১-এর ২৬ ফেব্রুয়ারির নিরিখে আগের তুলনায় দেশে ২০০০ টাকার নোটের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। অনুরাগ ঠাকুরের দেওয়া তথ্য অনুযায়ী এখন দেশে ২৪৯৯ মিলিয়ন ২০০০ টাকার নোট ব্যবহৃত রয়েছে। যা মোট নোটের প্রায় ২.০১ শতাংশ এবং ব্যবহারের ১৭.৭৮ শতাংশ।

আরও পড়ুন : ভোট লুঠ আটকাতে সীমান্ত সিলের দাবি মুখ্যমন্ত্রীর

ব্যাঙ্ক, এটিএমসহ গোটা বাজারে ২০০০ টাকার নোটের হঠাৎ এই কম হয়ে যাওয়ার কারণ সম্পর্কে সরকার কী ভাবছে এ বিষয়ে প্রশ্ন উঠলে অনুরাগ ঠাকুর বলেছেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে কোনও একটি নির্দিষ্টমানের নোট ছাপানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

সাধারণ মানুষের কতটা চাহিদা সেটা দেখেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত কালো টাকা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে। তবে কেন্দ্র কি ভবিষ্যতে আবার ২০০০ টাকার নোট বাতিল করতে পারে, তা নিয়েই এবার শুরু হয়েছে জোর জল্পনা। আপনারা কি মনে করেন? অবশ্যই জানিয়ে যাবেন comment box এ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য